Hostinger + TopCashBack ফ্রি হোস্টিং গাইড

কিভাবে TopCashBack ব্যবহার করে Hostinger থেকে প্রায় ফ্রি-তে হোস্টিং নেবেন

সঠিকভাবে সেটআপ করলে TopCashBack-এর ক্যাশব্যাক ব্যবহার করে প্রায় ফ্রি–তেই Hostinger হোস্টিং ও ডোমেইন নেওয়া যায়। নিচে ধাপে ধাপে পুরো প্রসেস সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হল।

💡 নতুন অ্যাকাউন্ট, সঠিক ট্র্যাকিং আর একটু ধৈর্য – এই তিনটাই এই মেথডের মূল চাবিকাঠি।

1 ধাপ ১: TopCashBack অ্যাকাউন্ট খুলে নিন

পুরো প্রক্রিয়ার সবকিছুর শুরু এখান থেকেই। আগে TopCashBack এ ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন, তারপর সেখান থেকে Hostinger-এর অফিশিয়াল পেজে গিয়ে পারচেজ করবেন — যাতে ক্যাশব্যাক সঠিকভাবে ট্র্যাক হয়।

এখনই TopCashBack এ যোগ দিন ↗ সরাসরি TopCashBack-এর অফিশিয়াল সাইটেই নিয়ে যাবে।

কিভাবে ক্যাশব্যাক পাবেন? (Step–by–Step)

পুরো প্রক্রিয়াটা দুই ভাগে ভাগ করা যায় — (১) TopCashBack সেটআপ এবং (২) Hostinger থেকে পারচেজ + ক্যাশআউট।

  1. ১। প্রথমে TopCashBack-এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন
    TopCashBack–ই আপনার ক্যাশব্যাক প্রসেস করবে এবং তারা ACH–সাপোর্টেড ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট পাঠায়। যেমন: Wise, Payoneer, nsave, ElevatPay, অথবা চাইলে আপনি ভার্চুয়াল কার্ড ব্যবহার করেও পেমেন্ট নিতে পারবেন।
  2. ২। অ্যাকাউন্ট ভেরিফাই করুন
    অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং প্রয়োজনীয় তথ্য যোগ করুন—যেমন: নাম এবং জন্ম তারিখ
    তবে ঠিকানা (address) যুক্ত করার দরকার নেই।
  3. ৩। এবার Payment Details সেকশনে যান
    Payment Details পেজে গিয়ে ব্যাংক তথ্যগুলো ঠিক নিচের নিয়মে যোগ করুন:
    Account Holder’s Name
    এই ঘরে আপনার Wise / Payoneer / nsave অ্যাকাউন্টে যে নামটি আছে, ঠিক সেই নামই দিন।
    নামটি যেন ১০০% মিল থাকে — একটি অক্ষরও যেন ভুল না হয়।
    Account Name
    এখানে আপনি একক শব্দে যেকোনো নাম দিতে পারেন। এটি শুধু আপনার মনে রাখার জন্য।
    উদাহরণ: Wise / Payoneer / nsave
    Routing Number
    আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে Routing Number আছে, সেটি কপি করে এখানে বসিয়ে দিন।
    Account Number
    এখানে দিন আপনার মূল Account Number (ACH অ্যাকাউন্ট নম্বর)।
    Account Type
    বেশিরভাগ অনলাইন ব্যাংক (Wise/Payoneer) Checking টাইপ হয়।
    তাই এখানে Checking সিলেক্ট করলেই চলবে।
  4. ৪। এবার Hostinger-এর পেজে যান
    TopCashBack–এর Hostinger পেজে গিয়ে “Get up to 101% Cash Back” বাটনে ক্লিক করুন।
    নোট: আপনি যখন এই আর্টিকেলটি পড়ছেন, তখন ক্যাশব্যাকের শতাংশ সময়ভেদে কিছুটা কমবেশি হতে পারে।
  5. ৫। পেজ রিডাইরেক্ট হবে – AdBlocker অবশ্যই বন্ধ রাখুন
    Hostinger-এর বাটনে ক্লিক করার পর আপনি স্বয়ংক্রিয়ভাবে নতুন পেজে রিডাইরেক্ট হবেন।
    এর আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার ব্রাউজারে থাকা AdBlocker, Tracker Blocker বা এ ধরনের যেকোনো ব্লকিং এক্সটেনশন বন্ধ (disable) আছে।

    নাহলে আপনার পারচেজ ঠিকভাবে ট্র্যাক হবে না, এবং ক্যাশব্যাকও পাবেন না।
  6. ৬। এখন আপনার পছন্দমতো Hosting বা VPS প্ল্যান কিনে ফেলুন
    আপনি চাইলে যেকোনো Hosting বা VPS প্ল্যান নিতে পারেন।

    ✅ পারচেজ সম্পন্ন হলে সাধারণত ২ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আপনার TopCashBack অ্যাকাউন্টে ট্র্যাকিং হয়ে অর্ডার পেন্ডিং হিসেবে অ্যাড হয়ে যাবে।

    এরপর প্রায় ১৪–১৬ সপ্তাহ পর ক্যাশব্যাকের এমাউন্ট “available” হবে — তখন সেটি আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করা যাবে।

    উইথড্র করার পর সাধারণত ২ কর্মদিবস (USA) সময় লাগে — তারপরই টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে।
📊 TopCashBack Earnings পেজে যা দেখবেন

পারচেজ সফলভাবে ট্র্যাক হলে আপনি ইমেইল পাবেন। তারপর TopCashBack-এর Earnings পেজে গেলে নিচের ইনফরমেশনগুলো দেখতে পারবেন:

  • Retailer Nameযেমন: Hostinger
  • Purchase Dateকখন পারচেজ করেছেন
  • Purchase Amountমোট খরচ কত হয়েছে
  • Cashback Amountকত ক্যাশব্যাক পাবেন

কোনো একটি এন্ট্রি Expand করলে আরও দেখতে পারবেন:

  • Estimated Payable Speedকখনের মধ্যে পে-আউট পেতে পারেন
  • Order IDআপনার Hostinger/রিটেইলার অর্ডার আইডি
ক্যাশব্যাক অ্যাভেলেবল হলে এরপর কী করবেন?

১৪–১৬ সপ্তাহ পর আপনার ক্যাশব্যাক রেডি হলে TopCashBack আপনাকে ইমেইল করে জানাবে।

  • Earnings পেজে গেলে উপরে Cash Out বাটন দেখতে পাবেন
  • Cash Out এ ক্লিক করে কত টাকা তুলবেন (বা চাইলে দান করবেন) সেটি সিলেক্ট করুন
  • তারপর পেমেন্ট মেথড বাছাই করতে বলা হবে
  • শেষ অপশনে আপনি সাধারণত ACH Method দেখতে পাবেন
  • সেখানে ক্লিক করলে আপনার আগের অ্যাড করা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখাবে — কনফার্ম করে payout করলে সাধারণত ২ দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে
⚠️ Notice
সবার জন্য একটি ছোট পরামর্শ —
পারচেজ করার সময় মোবাইলের বদলে কম্পিউটার ব্যবহার করুন।

মোবাইল থেকে কেনাকাটা করলে অনেক সময় ট্র্যাকিং সমস্যায় পড়ে যায়, ফলে TopCashBack আপনার পারচেজ সঠিকভাবে ধরতে পারে না। TopCashBack–এর পক্ষ থেকেও সাধারণত কম্পিউটার ব্যবহার করে পারচেজ করার সুপারিশ করা হয়।

ধন্যবাদ! 😊

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

নিচে এই মেথড নিয়ে সবচেয়ে বেশি করা কিছু প্রশ্ন এবং এগুলোর সংক্ষিপ্ত কিন্তু ক্লিয়ার উত্তর দেওয়া হলো।

👉 এখানে প্রতারিত হওয়ার সুযোগ আছে কি?
না, একদমই নেই। কারণ এখানে আপনি TopCashBack-কে নয়, সরাসরি Retailer-কে (যেমন Hostinger) পেমেন্ট করছেন।

আপনি হোস্টিং কিনলে টাকা দিচ্ছেন Hostinger-কে, আর সাথে সাথেই হোস্টিংও পাচ্ছেন। TopCashBack যদি কালকে না-ই থাকে, তবুও আপনার হোস্টিং অ্যাকাউন্ট ঠিকই থাকবে।

তাই স্ক্যাম বা প্রতারণার সুযোগ কার্যত ০%
👉 তারা কেন এত ক্যাশব্যাক দিচ্ছে?
TopCashBack মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপ/কোলাবোরেশন করে কাজ করে।

তারা Retailer-দের জন্য বিশাল ট্রাফিক ও লিড জেনারেট করে — সে বিনিময়ে Retailer তাদের কমিশন দেয়। TopCashBack সেই কমিশনের একটা অংশ ইউজারদের সাথে ক্যাশব্যাক হিসেবে শেয়ার করে।

আমেরিকান মার্কেটে লিড জেনারেট করা কতটা ব্যয়বহুল — গুগলেই সার্চ করলে বুঝে যাবেন।

আরও জানতে চাইলে তাদের হেল্প পেজ দেখুন:
🔗 https://www.topcashback.com/help/
👉 আমি কি অ্যাফিলিয়েট লিংক বা কুপন ব্যবহার করতে পারব?
Hostinger Cashback Terms – Exclusions


সাধারণত অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করলে ক্যাশব্যাক মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

কারণ আপনি যদি আমার বা অন্য কারও রেফারেল লিংক ব্যবহার করেন, তাহলে এটা বোঝায় — Retailer-কে লিড দিচ্ছে রেফারার, TopCashBack না। তাই ক্যাশব্যাক নাও পেতে পারেন।

কুপন নিয়ে নিয়ম:
  • TopCashBack-এর Hostinger পেজে থাকা কুপনগুলো ব্যবহার করা যাবে
  • কিন্তু তৃতীয় পক্ষের কুপন (Honey, অনলাইন কুপন সাইট ইত্যাদি) ব্যবহার করলে ক্যাশব্যাক নাও মিলতে পারে
  • প্রতিটি Retailer Page-এ এই বিষয়ে নিয়ম আলাদা করে লিখা থাকে
Hostinger-এর ক্ষেত্রেও এটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে।
👉 হোস্টিং রিনিউ করলে কি ক্যাশব্যাক পাব?
না। এই অফার সাধারণত শুধুমাত্র নতুন অ্যাকাউন্টের প্রথম পারচেজের জন্য প্রযোজ্য।

পারচেজ করার সময় নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে — আগে থেকে অ্যাকাউন্ট খুলে রাখলে অনেক ক্ষেত্রে কাজ করবে না।

তবে দারুণ ব্যাপার হলো — আপনি Hostinger-এর Ownership Transfer সিস্টেম ব্যবহার করে খুব সহজেই পুরোনো অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে ওয়েবসাইট ট্রান্সফার করতে পারবেন — একদম অটোমেটেডভাবে।

🔗 গাইড: How to transfer website ownership in Hostinger
👉 ডোমেইন কিনলেও কি ক্যাশব্যাক পাব?
Yes! এখন Hostinger-এ ডোমেইন পারচেজেও প্রায় ২০.২% ক্যাশব্যাক দিচ্ছে (অফার পরিবর্তন হতে পারে)।

মানে $10 এর ডোমেইন কিনলে আপনার নেট খরচ পরে দাঁড়াবে প্রায় $7.98

তবে এই সুবিধা সাধারণত শুধুমাত্র প্রথম পারচেজের ক্ষেত্রেই প্রযোজ্য।
👉 যেকোন Hosting বা VPS কিনলেই কি ক্যাশব্যাক পাব?
সাধারণত কথা ঠিক — আপনি যেকোনো Hosting বা VPS প্ল্যান নিলেই ক্যাশব্যাক পাবেন (TopCashBack অফারের শর্ত অনুযায়ী)।

মানে, ক্যাশব্যাক ধরলে অনেক ক্ষেত্রে হোস্টিং/VPS প্রায় ফ্রি–তেই পেয়ে যাচ্ছেন।

চাইলে লং–টার্ম প্ল্যানও নিতে পারেন — তাহলে ৩–৪ বছর আর হোস্টিং নিয়ে আলাদা টেনশন করতে হবে না।
👉 আমি এই মেথড ফলো করেছি, কিন্তু ক্যাশব্যাক দেখাচ্ছে না!
চিন্তা নেই — এটা অনেকের সাথেই হয়, এবং বেশ স্বাভাবিক।

✅ সাধারণত ২–৭২ ঘণ্টা সময় লাগে পেন্ডিং ক্যাশব্যাক দেখাতে।

⏱ ৭২ ঘণ্টার পরও যদি শো না করে, তাহলে TopCashBack-এর Missing Cashback Claim ফর্ম সাবমিট করুন।

তারা রিটেইলারের সাথে যোগাযোগ করে ম্যানুয়ালি ক্যাশব্যাক অ্যাড করে।

এই ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে — মোটামুটি ১৮–২০ সপ্তাহ পর্যন্ত সময় ধরে রাখতে হবে।

কিন্তু ভালো দিক হলো — ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা ১০০%–এর দিকে থাকে, যদি আপনার সব স্টেপ ঠিকভাবে করা থাকে (AdBlock বন্ধ, সঠিক রেফার না থাকা, ইত্যাদি)।
💡 টিপস: সবসময় নতুন ব্রাউজার সেশনে TopCashBack → Hostinger ফ্লো শুরু করুন
🧩 AdBlock / VPN / Incognito কনফিগারেশন আগে থেকে চেক করে নিন